-
Facebook
-
Twitter
-
Linkedin
জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকার নিয়ে দীর্ঘ লাইনের দৃশ্য চোখে পড়ে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এখনও কাটেনি। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মানুষ তেল নিতে পারছেন। তবে চালকরা জানিয়েছেন, নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল স্টেশনে পাওয়া যাচ্ছে।
ফিলিং স্টেশনের দায়িত্বশীলরা বলেন, যতক্ষণ তেল থাকে ততক্ষণ বিক্রি চালানো হবে। বিপিসি থেকে সরবরাহ কমানো হলেও চাহিদা বেশি। তবে আগের তুলনায় লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে, আশা করা যাচ্ছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।
১০ মার্চ, ২০২৬