-
Facebook
-
Twitter
-
Linkedin
বৈশাখী শুভেচ্ছা ও উদযাপন
রাজধানীসহ সারাদেশে চলছে বৈশাখ বরণ উৎসব। দলমত নির্বিশেষে এ উৎসব পালন করা হচ্ছে। রমনার বটমূল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী পার্ক, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পট, জাদুঘর, রবীন্দ্র সরোবর, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, চন্দ্রিমা উদ্যান, মাদানী এভিনিউসহ রাজধানীর ছোটবড় অনেক এলাকায় বৈশাখী আমেজে ঘুরে বেড়াচ্ছে আগত দর্শনার্থীরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা প্রায় এক ঘণ্টা ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সকাল ১০টা ৫ মিনিটে একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’, যা শোভাযাত্রার প্রতিটি অংশে প্রতিফলিত হয়েছে।
উৎসবের রঙ আর নিরাপত্তার সমন্বয়ে রাজধানীতে সফলভাবে সম্পন্ন হয়েছে এবারের বৈশাখী শোভাযাত্রা। কঠোর নজরদারি ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এই আয়োজন।
শোভাযাত্রার নির্ধারিত পথ ছিল চারুকলা অনুষদের উত্তর গেট থেকে শাহবাগ থানা এলাকা ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি অতিক্রম করে আবার চারুকলায় ফেরা।
পহেলা বৈশাখ উপলক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা নিয়ে মাঠে নামা হয়েছিল। তার মতে, উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই ছিল সবচেয়ে বড় সাফল্য।
এই পুরো সময়জুড়ে শোভাযাত্রাকে ঘিরে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বলয়। বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে ছিলেন।
১৪ এপ্রিল, ২০২৬
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান