সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

April 22, 2026 7:51 pm

পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদী আমিন।
আসন্ন জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।

এ সময় তিনি জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আসল লক্ষ্য।পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ-বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।


২২ এপ্রিল, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ