-
Facebook
-
Twitter
-
Linkedin
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশের বিদ্যুৎ বন্ধ
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। তবে তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এদিকে, জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের প্রক্রিয়া চলছে।
বর্তমানে দেশের বিদ্যুতের জাতীয় গ্রিড ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, হঠাৎ এই বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপিত হয়েছে।
২৭ অক্টোবর, ২০২৬