সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

July 17, 2026 5:38 am

পডকাস্ট শোতে জীবনের না বলা কথা শোনাবেন মেহজাবীন

তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে শুরু হচ্ছে নতুন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। আগামীকাল ২ আগস্ট থেকে প্রতি শনিবার রাত ৯টায় একযোগে প্রচার হবে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে। প্রায় ১২০ মিনিটের আনকাট প্রথম পর্বেই মেহজাবীন এমন সব অভিজ্ঞতা শেয়ার করবেন, যা আগে কোনো শোতে খোলামেলাভাবে বলেননি। এতে ক্যারিয়ার নিয়ে ভাবনার কথাও শোনাবেন তিনি।

শোটির উপস্থাপনা করেছে রুম্মান রশীদ খান। যিনি বিভিন্ন পুরস্কার প্রদান ও নানা আয়োজন সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে। পডকাস্ট শোটির প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

ছোট পর্দার সাফল্যের পর বড় পর্দায়ও সমান দর্শকনন্দিত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন। সেই সঙ্গে ক্যারিয়ারের সেরা মুহূর্তও কাটছে তার। সম্প্রতি নিজের ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও দেশে নানা ব্যস্ততা কাটানোর অভিনেত্রী বেশ কিছুদিন ছিলেন ছুটিতে। ঘুরেছেন বিদেশের সুন্দর সুন্দর লোকশেন। এখন নতুন কাজের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

সমকাল/০১ আগস্ট ২০২৫

আরও - বিনোদন সংবাদ