-
Facebook
-
Twitter
-
Linkedin
৪ কোটিতে নির্মিত সিনেমা আয় করল ৫০ কোটি
সিনেমার নাম ‘সু ফ্রম সো’। কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৫ জুলাই। হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমাটি মুক্তির পরই ঝড় তুলেছে কর্নাটকের প্রেক্ষাগৃহে।
ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে সু ফ্রম সো। মাত্র ৪ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি ১২ দিনে আয় করেছে ৫০ কোটির বেশি।
অর্জন করেছে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব।
সু ফ্রম সো বানিয়েছেন জেপি থুমিনাড। নির্মাতার প্রথম সিনেমা এটি। অশোকা নামের একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
মার্লুর নামে উপকূলীয় এক গ্রামের গল্প সু ফ্রম সো। গ্রামের মানুষের প্রতিদিনকার জীবনযাপনের চিত্র কমেডির মোড়কে তুলে এনেছেন নির্মাতা।
একদিন গুজব ছড়ায়, অশোককে ভূতে ধরেছে। সুলোচনা নামের সেই ভূতের ভয়ে আতঙ্কে দিন কাটাতে থাকে গ্রামের অধিবাসীরা।
নির্মাতা জানিয়েছেন, বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত হয়ে সু ফ্রম সোর গল্প লিখেছেন তিনি। তিনি গ্রামেই বড় হয়েছেন।
গ্রামের মানুষদের সেই সাধারণ জীবনযাপনের গল্প তুলে এনেছেন নিজের প্রথম সিনেমায়। এর চিত্রনাট্য লিখতে অনেকটা সময় ব্যয় করেছেন। যখনই নতুন আইডিয়া এসেছে, সংশোধন করেছেন। এভাবে মোট ২৬বার চিত্রনাট্য লেখার পর শুটিং করেছেন নির্মাতা।
সু ফ্রম সো মুক্তি দেওয়া হয়েছিল তেমন কোনো প্রচার ছাড়াই। তবে গল্প আর অভিনয়ের জোরে মুখে মুখে ছড়িয়ে গেছে সিনেমাটির নাম।
যাযাদি/ ০৭ আগস্ট ২০২৫
আরও - বিনোদন সংবাদ
টিএসসিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
‘সাইয়ারার’ গান টপকে ট্রেন্ডিংয়ের এক নম্বরে বাংলাদেশের ‘ময়না’
বাংলা গানের দুনিয়ায়