সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:57 am

ইফতারে রাখুন স্বাস্থ্যকর ফ্রুটস সালাদ

ইফতারে ফ্রুট সালাদ একটি চমৎকার স্বাস্থ্যসম্মত খাবার হতে পারে। লম্বা সময় রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে সালাদের বিকল্প নেই। মৌসুমি নানা রকম ফল দিয়েই ইফতারের জন্য বানানো যাবে ফ্রুটস সালাদ।

আপেল দুটি, আঙুর ২০টি, গাজর একটি, শসা একটি, টমেটো দুটি, বিট অর্ধেক, টকদই আধাকাপ, বিট লবণ এক চা চামচ, সাদা লবণ স্বাদমতো, জিরা, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচামরিচ পেস্ট এক চা চামচ, চাট মসলা এক চা চামচ, সরিষার তেল ও চিনি সামান্য।

প্রণালি

সব ফল ভালোভাবে ধুয়ে ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি বড় পাত্রে কাটা ফলের সঙ্গে টকদই বা লেবুর রস মিশিয়ে নিন। এবার স্বাদ অনুযায়ী বিট লবণ, চাট মসলা এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। মিষ্টির জন্য সামান্য মধু কিংবা মিষ্টি ফল ব্যবহার করুন। এরপর সালাদের উপরে চিয়াসিডস ও বাদাম কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর উপকরণ মিশিয়ে ভালো করে সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন।


ইত্তেফাক/এটিএন
১০ মার্চ, ২০২৬

আরও - স্বাস্থ্য সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ