সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:21 pm

ঈদ রাঙাবে ‘ঈদ আনন্দ’

ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত। সম্প্রতি পুবাইলের একটি শুটিং হাউসে গানটির দৃশ্যধারণ করা হয়। মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।

গান প্রসঙ্গে শিল্লীরা বলেন, জমজমাট ঈদের গান। গানটি যারাই শুনবেন ঈদের আনন্দে ভেসে যাবেন। আমরা সবাই চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি ঈদের নতুন এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।

সুরকার ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, ‘আমি লিরিক পাওয়ার পর কয়েক দিন সময় নিই সুর করার জন্য। কারণ ঈদের নতুন গান তৈরির একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। শিল্পী বিশ্বাস যখন আমাকে ঈদের গানের জন্য লিরিক চাইলেন, তখন তাকে বলেছিলাম কথা যদি আসে তা হলে দেব, না এলে নাই। সত্যি বলতে কী ঈদ নিয়ে এত জনপ্রিয় গান আছে সেখানে নতুন গান লেখা কঠিন, খুব কঠিন। গান সংশ্লিষ্ট সবাই কথা পছন্দ করেছেন। রাফাত সুন্দর সুর করেছেন, বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করছে।’

সময়ের আলো ডেস্ক/২৮ মার্চ, ২০২৫

আরও - বিনোদন সংবাদ