-
Facebook
-
Twitter
-
Linkedin
শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার এ মামলায় আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। ওইদিন সাইফুল ইসলাম ও শাহআলম খলিফা নামে দুইজন আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. ছানাউল্যাহ তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। এছাড়া মেহের আফরোজ শাওনসহ ১০ জন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামি ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
জানা যায়, বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আদালত প্রতিবেদক
এএইচ/সময়ের আলো/২৩ এপ্রিল, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান