সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:57 am

ভুলে যাওয়া মানেই কি রোগ? 

কোনো কাজ করার সময় কিভাবে তা করতে হবে ভুলে যাচ্ছেন, কিংবা এই কাজের পর কি কাজ করবেন তা ভুলে যাচ্ছেন? আপনার কাছে এটিকে খুবই স্বাভাবিক ঘটনা মনে হলেও ধীরে ধীরে নিজের মস্তিষ্কের ক্ষতি ডেকে আনছেন এভাবেই, যা রূপ নেয় আলঝাইমারের মতো রোগে। তবে আপনি কি জানেন, আপনার মুখ থেকেই ধ্বংস হচ্ছে আপনার মস্তিষ্ক?

সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য। ঘাবড়ে যাওয়ার মতো হলেও মাড়ির রোগ থেকেও হতে পারে আলঝাইমার। একাধিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে সংক্রমণের কারণে হয়ে থাকে এই রোগ।

আলঝাইমার মূলত এমন এক ধরনের রোগ—যা মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস করে দেয়। ফলে মানুষ প্রথমে ছোট ছোট জিনিস ভুলে যেতে শুরু করে এরপর তা ভয়াবহ আকার ধারণ করলে হ্রাস পায় স্মৃতিশক্তি। এই রোগ মস্তিষ্কে প্রদাহ এবং স্নায়ু কোষের ক্ষতি এর সঙ্গে সম্পর্কিত।

আলঝাইমারের পেছনে একটি ব্যাকটেরিয়াকে দায়ী করেছে সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণা। ক্রনিক পেরিওডোন্টাইটিস বা মাড়ির রোগ সৃষ্টি করে আলঝাইমার। গবেষকরা আলঝাইমার রোগে মৃত মানুষের মস্তিষ্কে এই ধরণের ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন। টাউ প্রোটিন এবং ইউবিকুইটিন নামক ব্যাকটেরিয়া মস্তিষ্কে প্রবেশ করে জিনজিপেইনস নামক বিষাক্ত এনজাইম নিঃসরণ করে, আর এর ফলেই মানুষ আক্রান্ত হয় এই ভয়াবহ রোগে।

সময়ের আলো ডেস্ক/১৪ জুলাই, ২০২৫

আরও - স্বাস্থ্য সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ