সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:54 am

রোজা রেখে টুথ পাওডার দিয়ে দাঁত মাজা যাবে?

রোজা রেখে কয়লা চিবিয়ে বা টুথ পাওডার, মাজন দ্বারা দাঁত মাজা মাকরুহ এবং এর কিছু অংশ যদি কণ্ঠনালির নিচে চলে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কাঁচা বা শুকনা মিসওয়াক দিয়ে দাঁত মাজা জায়েজ। এমনকি যদি নিমের কাঁচা ডালের মিসওয়াক করা হয় এবং তার তিক্ততার স্বাদ মুখে অনুভূত হয়, তবুও মাকরুহ হবে না।

রোজা অবস্থায় হানাফি ফকিহরা মিসওয়াক করার অনুমতি দিয়েছেন। কিন্তু টুথপেস্ট ও টুথ পাউডারের অবস্থা এ থেকে ভিন্ন। এর মধ্যে অনেক স্বাদ অনুভব হয়। তাই টুথপেস্ট ও টুথ পাউডারকে মিসওয়াকের সাথে তুলনা করা যাবে না। মিসওয়াকের সুন্নত আদায় করার জন্য এগুলোর প্রয়োজনও হয় না। এ জন্য কোনো বিশেষ প্রয়োজন ছাড়া এগুলো ব্যবহার করা মাকরুহ। অবশ্য ওজরবশত করা যেতে পারে।

সূত্র : জাদিদ ফেকহি মাসায়েল : ১/১০২)।

নয়া দিগন্ত অনলাইন/০৩ মার্চ ২০২৫

আরও - ইসলাম সংবাদ