সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 10, 2026 10:04 pm

বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা

বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ উচ্চ ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রীর পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে তিনি জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে কবরের ফি ৫০০ টাকা এবং দুই বছর পর্যন্ত কবর সংরক্ষিত থাকে।

সময়ের আলো/এসএকে
১০ নভেম্বর, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - ভিন্ন খবর

আরও - জেলা সংবাদ