সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 25, 2026 10:57 am

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

শ্রমিকপক্ষের প্রতিনিধিদের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেওয়ায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের ভোটে মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

বাবুল আখতার আরো জানান, ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

২৫ নভেম্বর, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ