-
Facebook
-
Twitter
-
Linkedin
কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারী ববির জন্য শৈশবের একটি স্বপ্ন এক বিশেষ মুহূর্তে পরিণত হয়েছে। তিনি সম্প্রতি প্রথমবারের মতো তার বাবা-মাকে বিমানে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন।
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ববির কাছে আকাশপথে ভ্রমণ সব সময়ই একটি স্বপ্নের মতো ছিল। এখন তিনি সেই স্বপ্ন পূরণ করেছেন এবং তার বাবা-মায়ের ইচ্ছাও বাস্তবে রূপ দিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ববি জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পরিবারের সদস্যদের বিমানে ভ্রমণের সুযোগ করে দেওয়ার। ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে তিনি নিজেকে বলতেন, একদিন যখন তিনি সামর্থ্যবান হবেন, তখন তার পরিবারকে বিমানে করে নিয়ে যাবেন।
শৈশবের সেই আকাঙ্ক্ষা এখন বাস্তবে পরিণত হয়েছে। ববি জানান, তার বাবা-মাকে প্রথমবারের মতো আকাশপথে ভ্রমণ করতে দেখা এবং তাদের মধ্যে যে উত্তেজনা ও আনন্দ তিনি দেখেছেন, তা তার কাছে অত্যন্ত অর্থবহ।
ববি আরও জানান, এটি কেবল বিমানে ভ্রমণের বিষয় ছিল না; বরং এটি ছিল তার জন্য একটি আবেগঘন মুহূর্ত। কারণ, তিনি একটি প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং তার বাবা-মায়ের একটি স্বপ্ন পূরণ করেছেন।
তিনি জানান, আকাশপথে ভ্রমণ করাটা তার বাবা-মায়েরও স্বপ্ন ছিল। তাদের জন্য এই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
ববি এই অভিজ্ঞতাকে এমন অনেক স্বপ্নের সূচনা হিসেবে বর্ণনা করেছেন, যা তিনি ভবিষ্যতে পূরণ করতে চান। তার পোস্টে শৈশবের একটি লক্ষ্য অর্জনের আনন্দ এবং বাবা-মায়ের সঙ্গে সেই মুহূর্তটি ভাগ করে নেওয়ার তৃপ্তি ফুটে উঠেছে।
তিনি তার বার্তার শেষে লেখেন, একটি স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, তবে আরও অনেক স্বপ্ন এখনো পূরণ হওয়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: এনডিটিভি
যুগান্তর প্রতিবেদন
২০ অক্টোবর ২০২৬