সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:14 am

১ কোটি ১৭ লাখ মানুষের উমরা পালন

গালফ নিউজের সূত্রে জানা যায়, সৌদি আরবে হিজরি মাস রবিউস সানিতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ উমরা করেছেন। মন্ত্রণালয় এবং হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, উমরা পালনকারীদের মধ্যে ১৫ লাখেরও বেশি-বিদেশি তীর্থযাত্রী ছিলেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উন্নত সেবা, আধুনিক অবকাঠামো ও ডিজিটাল সুবিধা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃদ্ধি সৌদি আরবের উন্নত ডিজিটাল সিস্টেম, সমন্বিত লজিস্টিকস এবং আধুনিক সেবার সফল বাস্তবায়নের ফল। এসব ব্যবস্থার কারণে হজ ও উমরাযাত্রীদের জন্য সফর ও আনুষ্ঠানিকতা পালন এখন অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে। এই প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যার লক্ষ্য হজ, উমরা ও মসজিদ দর্শন ব্যবস্থাকে আধুনিক করা, দুই পবিত্র মসজিদে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা। হজ ও উমরা মন্ত্রণালয় ও সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা উমরাযাত্রীদের প্রতিটি ধাপের অভিজ্ঞতা উন্নত করতে সেবার মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখবে। 

৩০ অক্টোবর, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ

আরও - ইসলাম সংবাদ