সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:11 pm

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে।

আজ শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক।

পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।

 

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ

আরও - ইসলাম সংবাদ